1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারী) ভূরারবাড়ী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ র্ধমীয় র্কমসূচীর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেমে, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করনে। একই সঙ্গে দেশ ও জাতীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এতে পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন সঞ্চালনা করেন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখনে, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ আমিমুর এহসান শাহীন, আরামনগর বর্ণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জু ,পৌর বিএনপি’র কোষাধ্যক্ষ নাছির উদ্দিন, বিএনপি নেতা লিটন মিয়া, পৌর স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক নিপ্পন মিয়া , আরামনগর বর্ণিক সমিতির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ঝরু, শ্রমিক দল নেতা হরমুজ আলী প্রমুখ।

বিষেশ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা হাসান মামুদ এর মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ , জাতি ও মুসলমি উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতার্কমী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তির্বগ এবং বিভিন্নি শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট