1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ময়মনসিংহ রিজিওনাল অফিসের অধীন ধনবাড়ী এরিয়ার ভাটারা অফিসের ইউনিট ম্যানেজার হিসেবে একজন নারী অসাধারণ সাফল্য অর্জন করেছেন আছিয়া বেগম। তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির গৌরব বৃদ্ধি করেছেন।

জানা গেছে, পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক অবস্থানে প্রথম হিসেবে মূল্যায়ন করা হয়। তার এই অর্জনে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আছিয়া বেগম সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে জনপ্রতিনিধির দায়িত্বও পালন করছেন। জনপ্রতিনিধি হিসেবে সমাজসেবা ও পেশাগত জীবনে সফলতার এই যুগপৎ দৃষ্টান্তকে অনেকেই অনুকরণীয় বলে মন্তব্য করেছেন।

আছিয়া বেগম তার এই অর্জনের পেছনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা স্মরণ করে সকলের নিকট দোয়া এবং ভবিষ্যতেও পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

তার এই সাফল্যে স্থানীয় জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট