1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

 

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!

নড়াইলের কালিয়া উপজেলায় বালু মহলকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আমিন সরদার ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আমিন সরদার বর্তমানে নড়াইল জেলা কারাগারে রয়েছেন। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আঞ্জু সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে কালিয়া উপজেলার ভোমবাগ বালু মহলের ইজারাদার মফিজ সরদারের কর্মচারী হিসেবে মো. জিয়াউর রহমান সিকদার বালু মহলের অর্থ আদায়ের দায়িত্বে ছিলেন। গত ১৩ অক্টোবর ২০২৫ সকাল আনুমানিক ৭টার দিকে আমিন সরদারসহ কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর ঘরে প্রবেশ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে ওই সময় এক লাখ টাকা দিতে বাধ্য হন ভুক্তভোগী। পাশাপাশি বাকি চার লাখ টাকা ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ না করলে বালু উত্তোলন বন্ধ করে দেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়।

এরপর ১৬ অক্টোবর ২০২৫ ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা বন্দুক, পিস্তল, হকিস্টিক ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে টোল ঘরে প্রবেশ করে পুনরায় চার লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা টোল ঘরে থাকা ক্যাশবাক্স ভেঙে এক লাখ ৩৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় দায়িত্বরত কর্মচারীদের মারধর করে আহত করা হয় এবং একটি ভিভো মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. জিয়াউর রহমান সিকদার বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কালিয়া থানার মামলা নম্বর ০৬, তারিখ ১৬ জানুয়ারি ২০২৬। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৬ ৩৮৫ ও ৩৮৬, ৩৮০,ধারায় অভিযোগ আনা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শুকুর আলী জানান, অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মামলা গ্রহণ করা হয়। পরে এজাহারভুক্ত আসামি আমিন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৭/০১/২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট