1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল ৫৮-৭১ পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, হোক জীবনের জয়”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠে ফিরে আসতে হবে।”সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষ ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোঃ মাসুম, মোঃ টমাস মাস্টারসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

ভলিবল প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট