1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক খুন, আহত অন্তত ১২

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

ওসমানীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক খুন, আহত অন্তত ১২

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :
সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
নিহত শাজাহান মিয়া সৌরভ উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজ (৫৫)-এর পক্ষের লোকজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। প্রথম পক্ষ জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি বলে দাবি করলে দ্বিতীয় পক্ষ এর প্রতিবাদ জানায়। এ ঘটনার পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এছাড়াও প্রায় দুই মাস আগে প্রথম পক্ষের কয়েকজন মেহমান জিপগাড়িযোগে দ্বিতীয় পক্ষের বাড়ির সামনে দিয়ে কাঁচা রাস্তা ব্যবহার করে যাওয়ার সময় কটূক্তিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষ পৃথকভাবে আদালতে মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারী ২০২৬ শনিবার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে প্রথম পক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার পর মুহূর্তেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৬–৭ জনসহ মোট ১০ থেকে ১২ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে শাজাহান মিয়া সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় দ্বিতীয় পক্ষের শাকিল আহমদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোরশেদুল হাসান ভূইয়া।

ওসমানীনগর নিউজ
১১/০১/২০২৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট