1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

অস্ত্র-গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার ।

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

অস্ত্র-গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবক গ্রেপ্তার ।

 

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার ।

গাজীপুরের শ্রীপুরে মাওনা বাজারে পিয়ার আলী কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আকাশ নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

 

গাজীপুরের পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় ডাকাতি করতে একদল দুষ্কৃতিকারী প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এক রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আকাশ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো। বিভিন্ন অপকর্মের জন্য সে ভাড়া দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন তথ্য দেয়নি, তাকে আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো, কিভাবে অস্ত্র নিয়ে আসতো এবং কি কাজে ব্যবহার করত। গ্রেফতার আকাশ মূলত এখানে ভাঙারীর ব্যবসা করে। ওই ব্যবসার আড়ালে সে এই অস্ত্রগুলো ভাড়া দিত। আমরা অভিযান চালিয়ে তার ভাঙ্গারি দোকানের কর্নারের একটি ড্রামের নিচ থেকে অস্ত্র লোডের অবস্থায় এমোনেশনসহ পাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজানায় তার নামে একটি অস্ত্র ও হত্যা মামলা ছিল, বর্তমানে সে ওই মামলায় জামিনে রয়েছে। পরবর্তীতে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো এবং যাচাই বাছাই করে বিস্তারিত জানা যাবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট