1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

সিলেট–২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সিলেট–২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র জমা

 

 

হাবিবুর রহমান
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেট–২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা (ইউএনও)-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে মনোনয়ন কার্যক্রমে অংশ নেন।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন,
“ওসমানীনগর ও বিশ্বনাথ ধানের শীষের একটি বড় ঘাঁটি। অতীত থেকে বর্তমান পর্যন্ত এই এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাদের প্রতি যে সমর্থন ও শক্তি জুগিয়ে আসছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি দৃঢ়ভাবে আশা করি, তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবেন।”
২৯/১২/২০২৫ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট