1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১২ জন প্রার্থী

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১২ জন প্রার্থী

 

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে মোট-১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, মেহেরপুর-১ (মেহেরপুর সদর-মুজিবনগর) আসনে ৯ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেন।

সোমবার ২৯ ডিসেম্ব-২০২৫ মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীরের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

মেহেরপুর-১ আসনে মনোনয়ন পত্র জমাদানকারী প্রার্থীরা হলেন-বিএনপি’র মনোনীত সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জামায়াতে ইসলামী মনোনীত মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খাঁন,

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম,

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমনা আহমেদ, মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, সিপিবির পক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান, এনসিপির প্রার্থী সোহেল রানা

এবং স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান।

মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়নপত্র জমা দেন

বিএনপি’র মনোনীত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল বাকি।

মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট