1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি রুহুল আমিন সুজন।

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি রুহুল আমিন সুজন।

 

 

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপনির্বাচন অনুষ্ঠিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত রুহুল আমিন সুজন
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপনির্বাচন গতকাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি মোবারক হোসেনকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সকল সদস্যের সম্মিলিত সিদ্ধান্তে চার মাস আগে অব্যাহতি দেওয়া হয়। তার শূন্য পদ পূরণে এই উপনির্বাচনের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের দিন ধার্য করা হয় ২৭ ডিসেম্বর এবং মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় ছিল ১৩ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে রুহুল আমিন সুজন মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলে ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।
উপনির্বাচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি মাওনা চৌরাস্তা নিউ পপুলার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে।
নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন সুজন বর্তমানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় রুহুল আমিন সুজন বলেন,
“সবাই ঐক্যবদ্ধ হলে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে আরও সুসংগঠিত করা সম্ভব। অতীতের সকল ভুল ও বিতর্ক পেছনে ফেলে নতুন ধারায় সংগঠন পরিচালনা করা হবে। এই সংগঠন কারো ব্যক্তিগত নয়—এখানে প্রতিটি সদস্যের ক্ষমতা সমান।”
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের দিনই তিনজন নতুন সদস্য সংগঠনে যোগদান করেছেন এবং ভবিষ্যতে আরও তরুণ ও উদীয়মান সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন,
“রুহুল আমিন সুজন একজন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি সবসময় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করে থাকেন। তার নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং একটি মডেল সংগঠনে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি।”
উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাইদুল ইসলাম নাহিদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ফাহাদ আল আবিদ ও মিন্টু মিয়া। ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট