
সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা পেশার মানুষের সাথে নানা বিষয় নিয়ে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বক্তব্য রাখেন। এতে সভাপত্বি ও পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাসিমুজ্জামান। বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভ’মি) লিজা রিছিল. উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম. সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমারদেশ ও দৈনিক দিনকাল উপজেলা প্রতিনিধি সোলায়সমান বাবু, উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আন্নু মিয়া, সরিষাবাড়ী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম হোসেন কিবরিয়া, ক্ষুদ্র ণৃ গোষ্ঠীর বাবু রায় প্রমুখ।
মতবিনিময় সভা শেষে দূর্যোাগ ব্যাবস্থাপনা ত্রান মন্ত্রানালয়ের পক্ষ থেকে ঢেউটিন, চেক, হুইল চেয়ার এবং সমাজ সেবা কার্যালয়ের পক্ষ থেকে ভিক্ষুক পূর্ণবাসনের জন্য দুই জন ভিক্ষুক কে ২৮ প্রকার পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, সমাজ সেবা কর্মকর্তা মদন গোপাল সরকার সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী ও সুধীজন এবং গ্রাম পুলিশ গন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যাবলী শুনেন এবং সমস্যাদি নিরসনে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।