1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা: কক্সবাজারে যমজ সন্তানের নাম ‘ওসমান’ ও ‘হাদি’

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা: কক্সবাজারে যমজ সন্তানের নাম ‘ওসমান’ ও ‘হাদি’

 

 

কক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কক্সবাজারে এক জামায়াত কর্মী তার সদ্যজাত যমজ সন্তানের নাম রেখেছেন ‘ওসমান’ ও ‘হাদি’।

শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম তার যমজ দুই পুত্র সন্তানের নামকরণ করেন শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে। তিনি কক্সবাজার পৌর শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান। তিনি জানান, নাম রাখার দায়িত্ব তার ওপর অর্পিত হলে মা–বাবার সম্মতিতে যমজ শিশুদের একজনের নাম রাখা হয় হাসান ওসমান এবং অপরজনের নাম রাখা হয় হোসাইন হাদি।

আমিনুল ইসলাম হাসান বলেন, “আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক শহিদের নামে দুটি শিশুর পরিচয় গড়ে ওঠা আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।”

নবজাতকদের বাবা জহুর আলম বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস। তার নামে সন্তানদের পরিচয় দিতে পারা আমাদের পরিবারের জন্য আজীবনের গর্ব।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট