1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

হাদীর অব্যক্ত কথাগুলো সংসদে বলব ইনশাআল্লাহ –মুফতি আলী হাসান ওসামা 

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

হাদীর অব্যক্ত কথাগুলো সংসদে বলব ইনশাআল্লাহ –মুফতি আলী হাসান ওসামা

 

 

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির অব্যক্ত কথাগুলো সংসদে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি বলেন, উসমান হাদি বেঁচে থাকলে সংসদে আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলতেন, সিলেট-৪ আসন থেকে আল্লাহ পাক আমাকে নির্বাচিত করলে তার অবলা প্রতিটা কথাই আমি দৃপ্ত কণ্ঠে বলব ইনশাআল্লাহ।

 

তার লেখা স্ট্যাটাসে আরো উল্লেখ করেন, শহীদদের অপূর্ণ কাজগুলো পূর্ণ করা জীবিতদের দায়িত্ব। ইনসাফের পক্ষে ও জুলুমের বিপক্ষে ভয়েস রেইজ করা আজ সর্বাধিক গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, কেবল ওয়াজের মঞ্চ বা জুমআর মিম্বারে প্রতিবাদ করলেই দায়িত্ব শেষ হয় না। সংসদসহ রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী অঙ্গনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। “কোনো জায়গা আধিপত্যবাদী শক্তির জন্য খালি ছেড়ে দেওয়া যাবে না।

 

সদা স্পষ্টভাষী তরুণ এই আলেম আলো ও অন্ধকার, ন্যায় ও অন্যায়ের দ্বন্দ্বকে চিরন্তন লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেন বাহ্যত যা অসম্ভব মনে হয়, তা সম্ভব করে তোলাই প্রকৃত বীরত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা মুফতি আলী হাসান উসামার এই বক্তব্য ইতোমধ্যেই সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ জনতা এটিকে শহীদ উসমান হাদির প্রতি শ্রদ্ধা ও তার আদর্শ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় হিসেবে দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট