1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযোগে গ্রেফতার ০৭

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

, ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে ময়মনসিংহ র‍্যাব-১৪, কর্তৃক ০৭ জন গ্রেফতার করা হয়।

 

ভিকটিম দিপু চন্দ্র দাস(২৮), পিতা-রবিলাল চন্দ্র দাস, সাং-মোকামিয়াকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডুবুলিয়া পাইওনিয়র নিট ফ্যাক্টরীর শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ) ও ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫খ্রিঃ রাত অনুমান ২১:০০ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোর পূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিলঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। যার স্থির এবং ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানায় মামলা নং-২৬, তারিখ-১৯ ডিসেম্বর ২০২৫খ্রি: ধারা-১৪৭/১৪৯/৩০২/২০১/২৯৭/৩৪ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষন ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ এবং যাচাইপূর্বক বর্ণিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ০৩০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। মো: তারেক হোসেন (১৯), ২। মো: লিমন সরকার, ৩। মোঃ মানিক মিয়া (২০), ৪। এরশাদ আলী(৩৯), , ৫। নিঝুম উদ্দিন (২০), ৬। আলমগীর হোসেন (৩৮), ৭। মোঃ মিরাজ হোসেন আকন(৪৬) ‘দের গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।ময়মনসিংহ র‍্যাব -১৪কর্তৃক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট