1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শরীফ ওসমান হাদী

 

 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও লড়াকু তরুণ নেতা শরীফ ওসমান হাদী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)২৫ খ্রিঃ

রাতে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শোক ও প্রতিক্রিয়া:

শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে-

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো মহান বিপ্লবী শরীফ ওসমান হাদীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন। তিনি ছিলেন আমাদের সাহস ও অনুপ্রেরণা।

সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এক প্রতিক্রিয়ায় বলেন, হাদী ভাইয়ের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ।

আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার চাই এবং তাঁর অসমাপ্ত লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব।

ঘটনার প্রেক্ষাপট:

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচার চলাকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ নির্দেশনায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

কিন্তু মস্তিষ্কের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নেন।

মরদেহ দেশে আনা:

পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও ছাত্র সমাজসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ দেশের বড় রাজনৈতিক দলগুলোও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট