1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে প্রাক বড়দিন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

প্রাক বড়দিন উপলক্ষে আশীর্বাদ এজি স্কুল সরিষাবাড়ী ০২০ হোপ সেন্টারে উদ্যোগে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুল ও হোস্টেলের মোট ১৭৬ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পোশাক এবং বিশেষ খাবার প্যাকেট বিতরণ করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। তিনি বলেন, প্রাক বড়দিনের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির শিক্ষা দেয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল সরকার। এছাড়াও বক্তব্য রাখেন এজি মিশনের পুরোহিত সিমোন বিশ্বাস এবং আশীর্বাদ এজি মিশন স্কুলের প্রধান শিক্ষক মার্থা বিশ্বাস।

 

বক্তারা বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে সমাজের জন্য তারা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

 

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট