1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

কালিয়াকৈর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের ৪ নেতা আটক

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কালিয়াকৈর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের ৪ নেতা আটক

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার(১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন,উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকার মহল্লা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর খান হাবন (৫৫), মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব খান (২৯) এবং ফুলবাড়িয়া ইউনিয়নের যুবলীগ কর্মী দুলাল মিয়া (৪৪) ও আরিফ সিকদার (৩৮)।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা ও নাশকতার ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও হত্যা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট