1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

সরিষাবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)সকাল ১০ টায় উপজেলার আরামনগর বাজার মন্ডল চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়।

এ র‍্যালি সহকারে শিমলা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ আরাম নগর কামিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল।

 

বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ ্ংসুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আছিমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল এবং পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয় দিবসের চেতনা ব্যক্তি ও জাতীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট