1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা! গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর! চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড  ফুলকে ভালোবাসো, তাছলিমা আক্তার মুক্তা:

সরিষাবাড়ীতে মোবাইলে গেম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে মোবাইলে গেম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া জালালের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাথেরপাড়া গ্রামের কান্টু মিয়ার ছেলে অন্তর ও একই গ্রামের ময়নাল মিয়ার ছেলে লাঞ্জু মিয়ার মধ্যে মোবাইলে গেম খেলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন—কান্টু মিয়া, তার ছেলে অন্তর, মেয়ে কনিকা, ছোট ভাই ঠান্ডা মিয়া ও ভাতিজা নিরব; অপর পক্ষের ময়নাল মিয়া, তার ছেলে লাঞ্জু মিয়া এবং ছোট ভাই জয়নাল। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিরব, জয়নাল ও লাঞ্জু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

ঘটনার বিষয়ে কান্টু মিয়া নিজেকে বিএনপির সালিমা তালুকদার আরুনীর সমর্থক এবং প্রতিপক্ষ ময়নাল মিয়া বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীমের সমর্থক দাবি করে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন। উল্লেখ্য, উভয় পক্ষই নাথেরপাড়া গ্রামের বাসিন্দা এবং একই বংশভুক্ত।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, এ ঘটনা কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট