1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

বীরগঞ্জে মন্দিরের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বীরগঞ্জে মন্দিরের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামে অবস্থিত শ্রী শ্রী চণ্ডী মন্দির সংলগ্ন পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

মন্দির কমিটির বর্তমান সভাপতি উত্তম রায় বীরগঞ্জ থানায় ১৪ ডিসেম্বর রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, মন্দিরের উন্নয়ন কার্যক্রমের অর্থ সংগ্রহের লক্ষ্যে পুকুরে মাছ চাষ করা হয়েছিল। গত ১৪ ডিসেম্বর রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে পুকুরের পাড়ে গিয়ে দেখা যায়, সব মাছ মরে পানিতে ভাসছে। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরে পুকুরে বিষ বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মন্দির কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সাবেক কমিটির সভাপতি হরি শংকর রায় অবৈধভাবে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছ নিধন করেছেন। এ ঘটনায় জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানান। এ বিষয়ে মন্দির কমিটি ও এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত হরি শংকর রায় অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার আলী বলেন, সরেজমিনে গিয়ে দেখতে পাই কিছু মাছ মরে ভেসে আছে। আর গ্যাস দুই ধরনের হয়ে থাকে। এখন কোন গ্যাসে মারা গেছে সেটা জানার জন্য ল্যাব টেস্টের প্রয়োজন। আমাদের সেই সরঞ্জামাদি নেই, তাই আমাদের ব্যাক পেতে হয়। নোয়াখালীতে সরঞ্জামাদি থাকার কারণে সেখানের মাধ্যমে রিপোর্ট করতে হয়। আগামীতে পুকুরে চুন দিয়ে মাছ চাষ করার জন্য পরামর্শ দেই।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট