1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা! গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর! চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড 

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি—সাবেক এমপি জাহিদুর রহমান 

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি—সাবেক এমপি জাহিদুর রহমান

 

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। কাজেই এই জাতীয় পার্টি থেকে সাবধান। তারা এখন দরবেশ সেজে আপনাদের কাছে ভোট চাইতে আসবেন। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।

শনিবার বিকেলে পীরগঞ্জ মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এবার গুজব নয় আগামী ২৫ ডিসেম্বর সত্যি সত্যিই তারেক রহমান দেশে আসছেন। এ আসনটি এবার আপনাদের সহায়তায় তারেক রহমানকে উপহার দেওয়া হবে। বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ বিজয় কেউ ঠেকাতে পারবে না।

উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা মহিলা দলের আহবায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহফুজা বেগম, বিএনপি নেতা ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, ছাত্রনেতা মেজবাহুল হক সূর্য, রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশে পৌরসভা ও ১০টি ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল,ছাত্রদল ও মহিলা দলের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেয়। শেষে ঢাকায় হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট