1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা! গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর! চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড 

জাতীয় লোক আদালত পালিত হলো- শ্রীরামপুর ও হাওড়া আদালতে।

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

জাতীয় লোক আদালত পালিত হলো- শ্রীরামপুর ও হাওড়া আদালতে।

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: আজ ১৩ই ডিসেম্বর শনিবার, সারা দেশের পাশাপাশি হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে, পালিত হল জাতীয় লোক আদালত। যাহা মূলত দু’পক্ষের আপোসে মিটে যায় বেশিরভাগ মামলা। এই আইনি পরিষেবার জন্য কোন আর্থিক খরচ বহন করতে হয় না বিচার প্রার্থীদেরকেও।

 

হাওড়া জেলা ও দায়রা বিচারক অভিজিৎ সোমের নেতৃত্বে এবং হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আরশেয়া মুস্তাকের পরিচালনায় জাতীয় লোক আদালত বসেছিল। জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে তিনটি, সর্বমোট আঠারটি বেঞ্চে বসেছিল, ১০,৮০০ টি মামলা নথিভুক্ত ছিল। যাহার সিংহভাগ মিটেছে এবং এইসব মামলার আর্থিক পরিমাণ ৮ কোটিরও বেশি বলে জানিয়েছেন হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য্য।

 

এদিন হাওড়া জেলা আদালতে ১০ নম্বর বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথের নেতৃত্বে ইউকো ব্যাংক ও আশা ফাইনান্স এর ঋণ খেলাপিদের শুনানি চলে, এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিষ্পত্তি ঘটে, অপরদিকে হুগলি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতি মানালী সামন্তের পরিচালনায় শ্রীরামপুর মহকুমা আদালতে সিংহভাগ নথিভুক্ত মামলা নিষ্পত্তি ঘটেছে বলে জানিয়েছেন অফিস মাস্টার শাহানা খাতুন। আজকের এই পরিষেবায় সবাই খুশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট