1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

 

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী

নতুন বাজার বেগুন গাও এ মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও গ্রাম আদালতে বিরোধ কীভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়। পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় আড়াই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেইসাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। দর্শকদের মধ্য থেকে সাথী বলেন, ভিডিও প্রদর্শনী দেখে আমরা গ্রাম আদালতের প্রতি স্বচ্ছতার সাড়া পাই। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট