1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে সংক্ষিপ্ত পরিচয় পর্বের পর, মুল আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ,
উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার মিয়া, প্রানী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী,
মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আপ্তাব মিয়া,এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস সহ বিজয় দিবস উদযাপন সংক্রান্ত সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনাসভা, শোভাযাত্রা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি।

বক্তারা প্রত্যেকে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বিজয় দিবসের সত্যিকারের মূল্য উপলব্ধি করার জন্য সকল অংশগ্রহণকারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী ১৪ ডিসেম্বরসহ বিজয় দিবস উদযাপন কর্মসূচি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট