1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) তারিখে দেশের ১৭টি কেন্দ্রে ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণে ময়মনসিংহ বিভাগে সার্বিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আজ ১০ ডিসেম্বর বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ড. নাজমুল আলম খান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, পরীক্ষার তিন কেন্দ্রপ্রধান (আনন্দমোহন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ), র‍্যাব, পিডিবিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবারের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১১:১৫টা পর্যন্ত অর্থাৎ ১ ঘন্টা ১৫ মিনিট। সারাদেশে মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তন্মধ্যে ময়মনসিংহে ৮ হাজার ২২৮ জন। ময়মনসিংহে তিন কেন্দ্রে মোট ১২৪টি কক্ষে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার দিন কোচিং সেন্টার এবং ফটোস্ট্যাট দোকানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো যানজট, বিশৃঙ্খলা বা মব যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ, সোস্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ, প্রশ্নফাঁস রোধে সর্বদা তৎপর থাকতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই সেনসিটিভ। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এ পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সভাপতি বলেন, রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, ব্যাটারিচালিত অটোরিকশা যাতে নিয়ন্ত্রণে থাকে এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট