1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান;

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান;

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত। তার অনুপ্রেরণামূলক কাজ বর্তমান নারীদের এতদূর নিয়ে আসার জন্য সাহায্য করেছে। নারীদের শিক্ষিত করে তুলতে লড়েছেন গোটা সমাজের সাথে।
এ সময় তিনি উপস্থিত অদম্য নারী নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরা স্ব স্ব জাগায় সাফল্য অর্জন করেছেন। যা পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

সভাপতি বক্তব্যে বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীরা খুবই অসহায়। তাই নারীদের অর্থনৈতিক মুক্তি আনতে হবে। দেশের অর্থনীতিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা হতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়াও এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট