1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!!

 

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের কালীতলা বাজারে রাত ৮টায় (৮ ডিসেম্বর ২০২৫) সোমবার অনুষ্ঠিত হয়।

 

দোয়া-খায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহঃ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

 

গোহালবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আনসার আলীর সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, সাবেক যুগ্ম সম্পাদক সহঃ অধ্যাপক মোঃ আল-হেলাল, ইউনিয়ন সাবেক সভাপতি কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহসীন আরাফাত সানিসহ অন্যরা।

 

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো মুনসুর আলী ও সাবেক ছাত্রদল নেতা, সাবেক এমপির পিএ কায়সার আহমেদের সঞ্চালনায় ভোলাহাট উপজেলার বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

পরে বিএনপি নেতাকর্মীদের প্রিয় মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, কালীতলা দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মাজিদ।

 

বাদ এশা’র বাদ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ গোহালবাড়ীহাট, কালীতলাবাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন ও তার সাথে থাকা উপজেলা বিএনপির নেতাকর্মী নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মাঝে গণসংযোগ করেন,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট