1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা! গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর! চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড 

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে জমি বিরোধে সংঘর্ষ, আহত ১৫

 

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর নলসোন্ধা এলাকায় জমি বিরোধের জেরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।

 

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষের সময় আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলো হোসেন আলী (৪৩), ইসহাক মিয়া (৫৫), ফরিদ উদ্দিন (৪৪), রিপা আকতার (৩৫), আব্দুল কাদের (৫০), বকুল মিয়া (২৫), সনেকা বেগম (৪০), সিয়াম রহমান (২৩), শামীম মিয়া (১৬), জাহিদ হাসান (১৮), শফিকুল ইসলাম (১৬), আব্দুল করিম মন্ডল (৫০), রহিম মন্ডল (৫৫), কবির উদ্দিন (৩৪) এবং হেলেনা বেগম (৪৫)।

 

স্থানীয়রা জানান, ইসহাক মিয়া ও তার পরিবারের সঙ্গে একই এলাকার এমদাদুলের পরিবার দীর্ঘদিন ধরে ২০ বিঘা জমি নিয়ে বিরোধ চালিয়ে আসছিল। সোমবার এমদাদুলের পক্ষের লোকজন জমিতে হাল চাষ করতে গেলে ইসহাক ও তার লোকজন বাধা দেন। এর ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন।

 

চিকিৎসাধীন ইসহাক আলী অভিযোগ করেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগের প্রভাবের কারণে এমদাদুলের পরিবার জমি দখল করে রেখেছে। সালিশ বৈঠক বসানো হলেও কোনো সমাধান হয়নি।

 

সরিষাবাড়ী থানার দায়িত্বরত এসআই বিকাশ চন্দ্র সরকার জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট