1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

ময়মনসিংহ জেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ কাউন্সিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ কাউন্সিল অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার ১০ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ নগরীর মালগুদামস্থ দলীয় কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, বাসদ ৫ নং জোনের সমন্বয়ক কমরেড ইমাম হুসাইন খোকনসহ বাসদ ময়মনসিংহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

 

কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পর্যালোচনা, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা বাণিজ্যিকীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনার পর আগামী দিনে শিক্ষা বেসরকারীকরণের প্রবণতা, শিক্ষা সংকোচন ও শিক্ষাঙ্গনে নীতি-সংকটের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে তানজিল হোসেন মুণিমকে সভাপতি এবং চিত্রণ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন

সহ-সভাপতি আবির মোহাম্মদ আকাশ, সাংগঠনিক সম্পাদক সাদমান এহসান অরিন্দম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বিজয়, অর্থ সম্পাদক জ্যোতি রায়,

প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রশান্ত বাসফোর,

পাঠাগার বিষয়ক সম্পাদক: পূজা সরকার বর্ষা এবং

স্কুল বিষয়ক সম্পাদক শ্রাবণ, সদস্য ওয়ালিল্লাহ, সৃজন দাস, প্রশান্ত দাস, পান্না, রিতু আক্তার, ফাহমিদ বিন অনয়, জীবন সরকার, জহিরুল ইসলাম রুকন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট