1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ময়মনসিংহে ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা! গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ । বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! রিকশায় চড়ে সিলেট দেখছেন এনসিপির নেতারা চোটে পড়ে বিশ্বকাপ শেষ রদ্রিগোর! চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড 

ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!! 

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!!

 

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল উপজেলার ভোলাহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে বিকেল ৩টায় (৬ ডিসেম্বর ২০২৫) শনিবার অনুষ্ঠিত হয়।

 

দোয়া-খায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহঃ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

 

ভোলাহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউনিয়ন সাবেক সভাপতি কন্ট্রাক্টর মোঃ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির পিএ কায়সার আহমেদ।

 

উপজেলা সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক যুবনেতা মোঃ আইনাল হক চৈতু মেম্বার, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আব্দুস সামাদসহ ভোলাহাট উপজেলার বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।

 

পরে বিএনপি নেতাকর্মীদের প্রিয় মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ তাজাম্মুল হক।

 

বাদ মাগরিব সাঠিয়ারবাজার, থানা বাজার, বাহাদুরগঞ্জ বাজার, মিস্ত্রি পাড়া ও চরধরমপুরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন ও তার সাথে থাকা উপজেলা বিএনপির নেতাকর্মী নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মাঝে গণসংযোগ করেন।

 

তিনি ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আহসান আলীর বাবা অসুস্থ থাকায় সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন ও তার সঙ্গে থাকা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীগণ দেখতে ও খোঁজ-খবর নিতে তার বাড়ীতে কিছুক্ষণ সৌজন্য সাক্ষাৎ করেন।

এম. এস. আই শরীফ,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট