1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

ময়মনসিংহে ৮ দলীয় ইসলামী সমমনা জোটের বিভাগীয় সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ৮ দলীয় ইসলামী সমমনা জোটের বিভাগীয় সমাবেশ

 

 

ফয়জুর রহমান, ময়মনসিংহ,

ময়মনসিংহে জামায়াতে ইসলামীসহ আট দলীয় ইসলামী সমমনা জোটের উদ্যোগে ঘোষিত পাঁচ দফা দাবির পক্ষে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার–ফেস্টুন ও মিছিল নিয়ে অংশ নেন।

 

সমাবেশে বক্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচনের আগে গণভোট আয়োজন, এবং পি.আর. পদ্ধতিতে নির্বাচন—এ পাঁচ দফা দাবি তুলে ধরেন। বক্তাদের দাবি, ন্যায়–নীতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার পাশাপাশি জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

 

বক্তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা নাগরিকের সাংবিধানিক অধিকার। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও সুশাসনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

 

সমাবেশে আট দলীয় জোটের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বিভাগজুড়ে বিভিন্ন জেলা–উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সার্কিট হাউজ মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

 

সমাবেশে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন তাঁর অনুসারীদের নিয়ে বিশাল মিছিলসহ সমাবেশে যোগ দেন। তাঁর অংশগ্রহণে সমাবেশস্থলে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

 

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট