1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ফুলপুরে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী মতবিনিময় ও জনসভা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ফুলপুরে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী মতবিনিময় ও জনসভা,

 

 

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে নির্বাচনী মতবিনিময় ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে সিংহেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রমজান আলী।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের মনোনীত এমপি প্রার্থী এবং ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহসাধারণ সম্পাদক আনোয়ার হাসান সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হান্নান এবং ফুলপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল আজিজ। এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবিরসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে কাজ করবে এবং দেশের সব ধর্মাবলম্বীর স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানান, টিসিবি ও অন্যান্য সরকারি কার্ডের জন্য মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না; বরং এসব কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। নির্বাচিত হলে চাকরির ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে এবং বেকার যুব–যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট