
নড়াইলের কালিয়ায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান এলাকায় চিত্রা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় (৩৫) নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে লাশটি নৌ পুলিশে হস্তান্তর করা হয়।
প্রাথমিক ধারণা করা হচ্ছে—শ্বাসরোধ ও মারধর করে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন,
“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার রহস্য উদ্ঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছেম।
০১৭১২৫৫০১৬৭