
কালিয়ায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত !
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলায় সর্বস্তরের সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সেবাপ্রার্থীদের দ্রুত সেবা প্রদান এবং সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সূধীজনদের মতামত গ্রহণ করে জনকল্যাণমূলক সব কর্মকাণ্ডে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, ওসি তদন্ত ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার সরদার, সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ সভাপতি স ম রেজাই রাবী কামাল সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তারিকুল ইসলাম, প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ মোঃ ফশিয়ার রহমান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং নানা পেশার সূধীজন।
শেখ ফসিয়ার রহমান
নড়াইল জেলা প্রতিনিধি
০১৭১২৫৫০১৬৭