1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

তেঁতুলিয়ায় বাংলাবান্দা জাতীয় মহাসড়কের তিরনই হাট পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জহিরুল উপজেলার দরগাসিং গ্রামের মৃত আমের আলীর ছেলে। তিনি পাথর-বালু লোডিংয়ের শ্রমিক ছিলেন।

 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, জহিরুল ঘটনাস্থলের পাশে একটি ট্রাকে পাথর-বালু লোড করছিলেন। লোড শেষ হওয়ার পর ট্রাকটি মহাসড়কে তুলতে সহকারী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন তিনি। এ সময় বাংলাবান্ধার দিক থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই আরেকটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা চাপা দেয়া ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যান। গুরুতর আহত জহিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বুধবার ৩ ডিসেম্বর সকালে

তেঁতুলিয়া ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়

 

এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট