1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

সাভারে দোয়া মাহফিলের মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এ্যানীর শ্বশুরের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সাভারে দোয়া মাহফিলের মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে এ্যানীর শ্বশুরের মৃত্যু

 

 

মোঃ আসিফুজ্জামান আসিফ , সিনিয়র রিপোর্টার:

সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা দোয়া মাহফিলে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর শ্বশুর ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ ভুঁইয়া (৬৫)। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

 

মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময়ই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুর রশিদ ভুঁইয়া। কিছুক্ষণ পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। তবে সেখানে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে থাকতে পারে। খবরটি ছড়িয়ে পড়লে দোয়া মাহফিলস্থলসহ সারা এলাকায় শোকের আবহ নেমে আসে।

 

মৃত আব্দুর রশিদ ভুঁইয়া দীর্ঘদিন ধরে দেশের চামড়া শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে শোকের ঢেউ বইতে শুরু করেছে।

 

মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রহণ করে রাতেই পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যান। পারিবারিকভাবে জানানো হয়েছে, দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।

 

স্থানীয় নেতা-কর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট