1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) অনাড়ম্বর আয়োজনে ব্যাটালিয়ন সদর দফতরে দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়।

 

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার দুপুরে ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এসময় বিজিবি মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

 

এসময় বক্তারা ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করে আসছে। একই সাথে সীমান্তের পাশাপাশি সিভিল প্রশাসনকে বিভিন্ন সময়ে সহায়তা প্রদান করে উত্তম পেশাদারিত্ব প্রদান করে প্রশংসা অর্জন করে আসছে বিজিবি।

এই ধারা অব্যাহত রাখতে এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে সকলের সহায়তা কামনা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট