1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ফুলপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ফুলপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

 

 

মোঃ ফয়জুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ফুলপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাজী রোডস্থ শ্রমিক দল কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, শ্রমিকদল নেতা হৃদয় সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সর্বস্তরের মানুষও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাও করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তিনি বরাবরই দৃঢ় অবস্থান নিয়ে কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নানা বাধা–বিপত্তি ও নির্যাতনের মুখেও তিনি জনগণের পাশে থেকেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন ভূমিকা পালন করেছেন। দেশের এ ক্লান্তিলগ্নে তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।

 

বক্তারা আরও বলেন, জাতির প্রয়োজনে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন—এ আশায় সবাই মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট