1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

কালিয়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ের নতুন অফিস ভবনের উদ্বোধন !

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কালিয়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ের নতুন অফিস ভবনের উদ্বোধন !

 

 

শেখ ফসিয়ার রহমান , নড়াইল

নড়াইলের কালিয়ায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নতুন অফিস ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মোঃ নূরুল হাসান ফরিদী, বিএমএম, উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আবছার, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল; মোছাঃ মমতাজ পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কালিয়া, নড়াইল; ও নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি ইনস্ট্রাক্টর। এছাড়াও ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী নতুন অফিস ভবন প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।

পরবর্তী সময়ে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের কার্যক্রম আরও জোরদার করতে হবে।” তিনি আরো বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে সাধারণ মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি বাহিনীর সক্রিয় ও পেশাদার ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং সুশৃঙ্খল, দক্ষ ও মানবিক বাহিনী গঠনে প্রশিক্ষণ ও দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দোয়া ও শুভ কামনার মধ্য দিয়ে বিদায়ী পর্ব সম্পন্ন হয়।

০১৭১২৫৫০১৬৭

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট