1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ভালুকায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ভালুকায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

 

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও ভালুকা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার মেদিলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা বুধবার (২৬ নভেম্বর ২০২৫) হয়। ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে মেসার্স সপ্না ব্রিকস নামক ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

 

মোবাইল কোর্ট চলাকালে জেলার অনুমতি ব্যতীত নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার প্রমাণ মেলায় ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম।

 

অভিযান পরিচালনায় ময়মনসিংহ জেলা পুলিশ, ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট