1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ভোলাহাটে যথাযথভাবে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ পালিত!

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ভোলাহাটে যথাযথভাবে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ পালিত!

 

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

“দেশীয়জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা হতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

 

যথাযথভাবে দিনটি উদযাপনে অনুষ্ঠানাদীর প্রারম্ভে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি প্রাণিসম্পদ প্রদর্শনীর ২৪টি বিভিন্ন ষ্টল পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হোন।

 

উপজেলা প্রশাসনের সহযোগিতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ভারপ্রাপ্ত ডা. মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর ষ্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হোন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান।

 

অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাছ্ছুম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, তথ্য আপা মোছাঃ নাসরিন খাতুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ২৪টি প্রদর্শনী ষ্টলের মধ্যে অংশগ্রহণকারী বিজয়ী ১ম, ২য় ও ৩য় ষ্টল গুলিকে পুরস্কৃত করা হয়।

এম. এস. আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭, ০১৭১৬৫৪৫৮৬৯।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট