1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ওসমানীনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ওসমানীনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর প্রতিনিধি ::

জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে ওসমানীনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. রাজু আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর।

 

সভায় আরও বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সিনিয়র সহ সভাপতি শরীফ আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুল, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক নুরুল ইসলাম রাফি, ডা. সুমন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আশরাফুল, আহত যোদ্ধা ইব্রাহিম আহমদ, তফুর আলী, মাসুদ মিয়া, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সিলেট দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ফয়জুল ইসলাম, ইমাম হুসেইন, মতিউর রহমান খান, মিহাজুর রশিদ চৌধুরী, আছকা মিয়া, শাহাবুদ্দিন ও আব্দুল মহিন।

 

বক্তারা বলেন, প্রাণীসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ এবং উন্নত খামার ব্যবস্থাপনা নিশ্চিত হলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এসময় খামারিদের প্রশিক্ষণ, ভেটেরিনারি সেবা ও সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানানো হয়।

 

আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণীসম্পদ বিষয়ক তথ্যসেবা বুথ ও প্রদর্শনী পরিদর্শন করেন।

ওসমানীনগর নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট