1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মালিকদের পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মালিকদের পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

ময়মনসিংহ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এর মালিক সমিতির উদ্যোগে ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের, মালিক, চিকিৎসক ও কর্মচারী গন অংশগ্রহণ করেন। নগরীর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর মালিকদের হয়রানি বন্ধ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজিকরণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত প্রদানের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রান্ত হাসপাতালের কর্ণধার মুনসুর আলম চন্দন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল ও ক্লিনিক গুলো মানুষের জীবন রক্ষার সেবা দিয়ে থাকেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে আমাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর প্রতি সহযোগিতা বাড়াতে এবং সরকারি সংস্থা গুলোর সঙ্গে সম্মিলিত কার্যক্রম নিশ্চিত করার দাবি জানান। তাই হয়রানি বন্ধ করে দ্রুত ছাড়পত্র ও লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট