1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

নুসরাত জাহানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

“নুসরাত জাহানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে মাদ্রাসা ফটকের সামনে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কের পাশে প্রায় তিন শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাহিমা খাতুন, সহকারী অধ্যাপক লতিফা চৌধুরী, নিলুফা ইয়াসমীন, প্রভাষক রুহুল আমীন, জয়নাল আবেদীন, মোস্তফা রায়হান, সহকারী শিক্ষক জাফরিন আক্তার, হারুন অর রশিদ ও স্বপন সূত্রধরসহ বক্তারা বলেন—

নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যক্তিগত সম্পত্তি দখল, লুটপাট বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করতে গিয়ে একজন নারী শিক্ষক হামলার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান তারা।

 

গত ২০ নভেম্বর মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের সাবানিয়া মোড়ে নুসরাত জাহানের স্বামীর প্রতিষ্ঠিত বলাকা ব্রিক্স ফিল্ডে ইট, মেশিনসহ মালামাল লুটের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা চালকও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় নুসরাত জাহান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

ঘটনার বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট