1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

গাজীপুরে পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ।

 

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা।

হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের কারখানা সূত্রে জানা গেছে, মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গতকাল সোমবার কারখানার শ্রমিকরা কিছু অযোক্তিক দাবি তুলে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খল ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন।

এতে কারখানার অভ্যন্তরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে। এ ছাড়া কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে। শ্রমিকদের বারবার কাজে যোগ দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ এর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়

নোটিশে আরো বলা হয়, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। এ ছাড়া কারখানার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিতরা এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়

এদিকে, মঙ্গলবার সকালে ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠেন এর শ্রমিকরা। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি বন্ধ করে দেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট