1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার সাজা কমাতে তদবিরের অভিযোগ সাবেক সভাপতি বিরুদ্ধে ।

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল হেরোইন–ইয়াবাসহ গ্রেপ্তার সাজা কমাতে তদবিরের অভিযোগ সাবেক সভাপতি বিরুদ্ধে ।

 

 

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল (৪১)। গতকাল রোববার ভোররাতে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে পাঠানটেক এলাকা থেকে আটক করে। পরে পুলিশি প্রসিকিউশনের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি রাসেল মোড়ল (৪১) বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত হাবীবুর রহমান মোড়লের সন্তান ও বরমী ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক।

থানা পুলিশ জানায়, এসআই মনোয়ার ও এসআই তাজুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম রাত ৩টার দিকে রাসেল মোড়লকে আটক করে। তাঁর কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

স্থানীয় বিএনপির একটি সূত্রের দাবি, বরমী এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে পরিচিত রাসেল মোড়ল। তাঁকে গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির থানায় গিয়ে তদবির করেন। অভিযোগ রয়েছে, তাঁর তদবিরের পর পুলিশ সরাসরি আদালতে না পাঠিয়ে ‘কৌশলে’ কম সাজা নিশ্চিত করে। উদ্ধার হওয়া হেরোইনের ভিত্তিতে তাঁর আরও বেশি সাজা হওয়ার কথা ছিল বলেও দাবি সূত্রটির।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা ও হেরোইন পাওয়া যায়। প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সাজা দিয়েছেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম বলেন, ‘পুলিশ প্রসিকিউশন দিয়েছে এবং অভিযুক্ত নিজেও স্বীকার করেছেন যে তাঁর কাছ থেকে মাদক পাওয়া গেছে। ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণ পুলিশ জমা দিয়েছে। সব দিক যাচাই করে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট