1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে।

এসময় টুনিরহাট বাজার বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করেই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় মানুষজন অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যাক্তি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি। কেননা লাবলু একজন মামলাবাজ ও প্রতারক শ্রেণীর লোক। সে মিথ্যা মামলা করে অনেককে হয়রানি করছে। সে টুনিরহাট বাজারে ব্যবসায়ীদের কাছে বাকীতে সদাই নিয়ে উল্টা মিথ্যা মামলা দায়ের করেছে। যার কোন ভিত্তি নেই। যদি এই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো ব্যবসায়ীরা। সেই সাথে সব ধরনের দোকানপাট শাটডাউন রেখে আমাদের আন্দোলন চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট