1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা ২৩ নভেম্বর রবিবার সকাল ৯ টা ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় অক্টোবর/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

 

পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।

 

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা, ময়মনসিংহ।

 

৩। শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ মোঃ মোশারফ হোসেন, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

 

৪। শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/ মোঃ আলী হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

 

৫। শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মোঃ মাকসুমুল হাসান খালিদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

 

৬। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই (নিরস্ত্র)/ মোঃ মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

 

৭। সর্বোচ্চ সংখ্যক পরোয়ানা নিষ্পত্তিকারী অফিসার:

এএসআই(নিরস্ত্র)/ মোঃ মির্জা ওয়াসিম, ত্রিশাল থানা, ময়মনসিংহ।

 

৮। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এএসআই(নিরস্ত্র)/ মোঃ আকরাম হোসেন, ত্রিশাল থানা, ময়মনসিংহ।

 

৯। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।

 

কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

কল্যাণ সভা শেষে বেলা ১১:১৫ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সকল অফিসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট