1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

এমপিএস লোন অ্যাপের প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

এমপিএস লোন অ্যাপের প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

অনলাইন লোনের প্রলোভন দেখিয়ে ‘এম পিএস লোন’ নামে একটি অ্যাপ সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে অ্যাপটি প্রথমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ভুয়া কাস্টমার কেয়ার ও অজানা মোবাইল নম্বর থেকে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা নিতে থাকে।

 

ভুক্তভোগীরা জানান, অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই তাদের ফোনবুক, ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। এরপর ঋণ দেওয়ার কথা বলে ‘প্রসেসিং ফি’, ‘নিরাপত্তা জামানত’সহ নানা নামে বারবার টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পরও কোনো ঋণ প্রদান করা হয় না। বরং আরও টাকা না দিলে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক প্রতারক চক্রের পরিচিত কৌশল। তারা মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে প্রতারণা চালায়। বিশেষ করে অর্থনৈতিক সংকটে থাকা মানুষেরা সহজে লোন পাওয়ার আশায় এসব ফাঁদে পড়ে যান।

 

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, সাধারণ মানুষ যেন এসব অনলাইন লোন অ্যাপের প্রতারণার ফাঁদে না পড়েন—সেজন্য ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।

 

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোনো অনলাইন অ্যাপ বা অপরিচিত নম্বর লোন দেওয়ার কথা বললে টাকা পাঠানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট