1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮ উত্তরায় সাংবাদিকদের অধিকার রক্ষায় সুধী সমাবেশ ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।  রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ। ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত । পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক জমে উঠেছে নিউমার্কেটে একদিকে ঈদের কেনাকাটা- অন্যদিকে দাওয়াত ইফতার পার্টি। ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ জোসনা মাহে রমজান ,তাছলিমা আক্তার মুক্তা:

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে রক্তাক্ত ছাত্রদল নেতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে রক্তাক্ত ছাত্রদল নেতা

 

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী ,

নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে সিয়াম মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। সে ঘোড়াশাল পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে সিয়াম বিগত আওয়ামী সরকারের আমলের মামলায় কোর্টে হাজিরা দিতে আসে। সে কোর্টের বিশ্রামগারের সামনে বসে চা খাচ্ছিলো। এসময় কয়েকজন যুবক পাশে থাকা এক ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের উপর অতর্কিত হামলা চালায়। এতে সিয়ামের মাথা ফেঁটে রক্ত ঝড়তে থাকে। তাকে বেধরক মারধোর করতে থাকে। পরে সে দৌড়ে নিজেকে রক্ষা করতে জজ কোর্টের ভেতরে গিয়ে সিডি রুমের সামনে গিয়ে পড়ে যায়। এসময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।

 

নরসিংদীর কোর্ট পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার বিরোধে তার উপর হামলার ঘটনা ঘটেছে। আর এঘটনায় পুলিশের কোন গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট