1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

মেহেরপুরে জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মেহেরপুরে জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ

 

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিস) প্রকল্পের আওতায় মেহেরপুর সদরে জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর-২০২৫ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধি-যারা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)-এর সদস্য-অংশগ্রহণ করেন, অংশগ্রহণকারীরা ভবিষ্যতে মেহেরপুর সদর উপজেলায় সম্প্রীতি,জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃসিরাজুম মুনির।

আরো উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর এস.এম.মুজাহিদ আল মুন্না,পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন নেসা নয়ন,খোরশেদ আলম (দুখু), আজমল হোসেন মিন্টু, সিরাজ উদ্দীন,রোকসানা খাতুন,ওয়েভ সমন্বয়কারী সুমি বিশ্বাসসহ অন্যান্য সদস্য।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম.রাজু জবেদ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর আশরাফুজ্জামান এবং একাউন্টস অফিসার অধিশ দাশ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট